যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি সৈকতে নেমে লাস্যময়ী এক চেহারায় ধরা দিলেন বলিউড তারকা Priyanka Chopra। সংবাদ প্রতিদিন বলছে, একা তিনিই পারতেন মিয়ামি সৈকতকে অনেকখানি মায়াবী করে তুলতে। সঙ্গে দোসর সুপারমডেল আদ্রিয়ানা লিমা। তাকে নিয়েই মিয়ামির উষ্ণতা যেন অনেকখানি বাড়িয়ে তুললেন প্রিয়াঙ্কা।
আগে ছিলেন দেশি গার্ল। কিন্তু এখন আর তাকে শুধু তা বলা চলে না। চালচলনেও কোথাও একটা হলিউডি ছাপ স্পষ্ট। বিকিনি তিনি আগেও পরেছেন। লাস্যের অভাবও কোনওকালেই ছিল না। কিন্তু সম্প্রতি মায়ামিতে যেভাবে দেখা গেল প্রিয়াঙ্কাকে, তার জুড়ি মেলা ভার।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, অন্তত প্রিয়াঙ্কার ভক্তরা দেশি গার্লকে এই খাঁটি হলিউডি তথা বিদেশি অবতারে দেখে যারপরনাই খুশি। জানা গেছে বেওয়াচ ছবির প্রমোশনেই নাকি মায়ামিতে আছেন তিনি।
সৈকতে নামার সময় প্রিয়াঙ্কার পরনে ছিল নেভি ব্লু বিকিনি। তার ওপর চাপিয়ে নিয়েছিলেন খাকি শার্ট। চোখে ছিল ক্যাট আই সানগ্লাস। আর তাতেই আরও অনেকখানি মোহময়ী হয়ে উঠেছেন তিনি।
ওদিকে প্রিয়াঙ্কার প্রাণের বন্ধু আদ্রিয়ানা পরেছিলেন ব্ল্যাক হল্টার নেক সাইট টাই বিকিনি। তবে নজরকাড়া ছিল তার ঠোঁটের ঘন লাল লিপস্টিক।
এই সাজেই দুই সুন্দরী বাজিমাত করেছেন। হলিউডে গিয়ে প্রিয়াঙ্কার যে কয়জন বন্ধু হয়েছে, তাদের মধ্যে আদ্রিয়ানা নাকি সবার আগে। দুই বন্ধুর মধ্যে আড্ডাও হল একবারে নায়িকা মেজাজেই।
ব্যস্ত সিডিউল থেকে সময় বের করে অনেকক্ষণ নিজেদের মধ্যে সময় কাটিয়েছেন। বেশ কয়েকটি আন্তর্জাতিক ওয়েবসাইটে জানানো হয়েছে, দুই সুন্দরী খোশমেজাজে নাকি দেদার খুনসুঁটিও করেছেন।
তাদের জুড়ি দেখে অনেকেরই মনে হয়েছে বোধহয় কোনও হলিউডি ছবির শুটিং চলছে। কিন্তু এটি আসলে একেবারেই তাদের দুই বন্ধুর একান্তে কাটানো সময়।


No comments:
Post a Comment