Dr. Nasheed Kamal। নন্দীত সঙ্গীতশিল্পী ও অধ্যাপক। মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচার হবে 'তোমায় গান শোনাব'। এ আয়োজনে সরাসরি গান পরিবেশন করবেন তিনি। কথা হলো তার সঙ্গে-
হ্যাঁ। কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে নানা স্থানে গাইতে হচ্ছে। আজ সকালে মোহনা টিভির একটি আয়োজনে অংশ নেব। এ ছাড়া রাতে বিটিভিতে প্রচার হবে 'বর্ণালি'। এই আয়োজনে আমিসহ আরও অনেকে অংশ নিয়েছেন।
মাছরাঙা টিভির 'তোমায় গান শোনাব' অনুষ্ঠানে আজ কোন গানগুলো শোনাবেন?
সরাসরি অনুষ্ঠান বলে আলাদা করে কোনো গান নির্বাচন করিনি। যেহেতু নজরুল জন্মজয়ন্তীর আয়োজন, সে কারণে কাজী নজরুলের জনপ্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করব। এ ধরনের আয়োজনে দর্শকরা বেশি শুনতে চান 'লাইলি তোমার', 'মোর প্রিয়া হবে এসো রানী', 'সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে', 'মনে পড়ে আজ'সহ দর্শক শ্রোতাদের শোনাব নজরুলের কালজয়ী বেশ কিছু গান।
শত বছরেও নজরুলসঙ্গীতের আবেদন এতটুকু ম্লান হয়নি, কারণ কী?
নজরুলের গানের যে বাণী, সুর তা মনকে আন্দোলিত করে; ভাবায়-কাদায়-হাসায়। করে তোল বিদ্রোহী, নয় তো প্রতিবাদী। শোনায় সাম্যবাদের কথা। এক কথায় নজরুলসঙ্গীত চিরদিনের। এর আবেদন শতবর্ষ কেন, কখনোই ম্লান হওয়ার নয়।
নতুন প্রজন্মের নজরুলসঙ্গীত শিল্পীরা পরিচিতির আলোয় আসতে পারছে না কেন?
নজরুলসঙ্গীতে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পরিচিতির আলোয় আসতে না পারার পেছনে অনেক কারণ আছে। আসলে নজরুলসঙ্গীত গাওয়া কিন্তু অনেক কঠিন। অনেক রাগ-রাগিণী বিষয়ে জানতে হয়, ওস্তাদের কাছে বহু বছর তালিম নিতে হয়। কিন্তু এখন বেশিরভাগই মনে করে দশ থেকে বারোটা গান শিখে নজরুল সঙ্গীতশিল্পী হওয়া যায়। কিন্তু এটা হলে তো আর হলো না। আমাদের নজরুলসঙ্গীত শিখতে একজীবন চলে গেছে। নজরুলসঙ্গীতে পরিচিতির আলোয় আসতে হলে নজরুলসঙ্গীদের জন্য নিবেদিতপ্রাণ হতে হবে।
নজরুলসঙ্গীতের প্রেমে পড়েছিলেন কীভাবে?
নজরুলের প্রতি আমার ভালোলাগা শৈশব থেকে। আমার বাবার নাম রেখেছিলেন কাজী নজরুল ইসলাম। আমাদের পরিবারের সঙ্গে নজরুলের একটা সখ্য ছিল। তিনি আমাদের বাসায় আসতেন। এসব গল্পও বাবার কাছে অনেক শুনেছি। আবার আব্বা খালি গলায় নজরুলের অনেক গান গাইতেন। তখন থেকেই নজরুলের প্রতি ভালোলাগা তৈরি হয়েছিল। এরপর চাচা যখন আমায় অখণ্ড নজরুল বই এনে দিলেন, তখন থেকেই প্রেমে পড়েছি।


No comments:
Post a Comment