Vidya Sinha Mim অভিনীত সৈকত নাসিরের 'পাষাণ' চলচ্চিত্রের দুটি গানের দৃশ্যধারণ করার কথা ছিল থাইল্যান্ডে। কিন্তু ভিসা জটিলতার কারণে গান দুটির দৃশ্যধারণ হচ্ছে ঢাকায়।
গতকাল থেকে এফডিসির ৪ নম্বর ফ্লোরে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। এতে অংশ নেন মিম ও কলকাতার নায়ক ওম। মিম বলেন, 'এ ছবিতে চারটি গান থাকছে। এর মধ্যে দুটি গানের দৃশ্যধারণ হওয়ার কথা ছিল থাইল্যান্ডে আর দুটি হবে মালয়েশিয়ায়। ভিসা জটিলতার কারণে থাইল্যান্ড আর যাওয়া হয়নি। বিএফডিসিতে সেট বানিয়ে গান দুটির দৃশ্যধারণ করা হচ্ছে।'
নির্মাতা সৈকত নাসির জানান, 'ও রানী' ও 'বেবি বেবি' শিরোনামের গান দুটির দৃশ্যধারণ হচ্ছে বিএফডিসিতে। আগামী ২০ এপ্রিল বাকি দুটি গানের দৃশ্যধারণের জন্য তারা মালয়েশিয়া যাবেন।


No comments:
Post a Comment