আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে Serial নাটক 'মহাগুরু'। রিজওয়ান খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, এটিএম শামসুজ্জামান, শহীদুজ্জামান সেলিম, নিলয় আলমগীর, আনিকা কবির শখ, অহনা, বাঁধন, মেহেরিন নিশা, স্নেহা, দিলারা জামান, সাবেরী আলম, আখম হাসান, জয়রাজ, জুঁই করিম প্রমুখ। নাটকের কাহিনী গড়ে উঠেছে মহব্বত আলী নামে এক বেকার যুবকের নানা ঘটনা কেন্দ্র করে। পাঁচ বছর আগে এমএ পাশ করে মহব্বত আলী বরিশাল থেকে ঢাকায় এসেছিল ভালো একটা চাকরির সন্ধানে। কিন্তু টানা তিন বছর চেষ্টা করেও চাকরি পায়নি। কিন্তু ঢাকায় বিভিন্ন শ্রেণির মানুষের বিচিত্র পেশা সম্পর্কে তার নানা রকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেই বিচিত্র পেশা বেছে নেয়, তা হলো জ্ঞান বিক্রি করা। ভাড়া করা দু'রুমের ফ্ল্যাটে বিশাল লাইব্রেরি গড়ে তোলে সে। দিনরাত বই পড়ে মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করে সে। যার সুবাদে খেতাব পায় মহাগুরুর। এমন কাহিনী নিয়ে নির্মিত নাটকটি রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।


No comments:
Post a Comment