বলিউড সুপারস্টার Saif Ali Khan সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলেও তার শরীরে বইছে ক্রিকেটারেরই রক্ত। অন্যদিকে বলিউড সুন্দরী Preity Zinta কয়েক বছর ধরেই আইপিএলের সঙ্গে যুক্ত।
রূপালি পর্দায় প্রীতি ও সাইফ জুটি বেশ কয়েকটি সফল ছবি উপহার দিয়ে আসছেন। তবে প্রায় এক যুগ ধরে একসঙ্গে কাজ করা হচ্ছে না দু'জনের।
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সুবাদে ফের সাইফ ও প্রীতিকে পাশাপাশি দেখা যাবে।
বুধবার সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার আইপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে তারা দুজন ধারাভাষ্য দেবেন বলে জানিয়েছে ইন্ডিয়ান টুডে।
ভারতে ক্রিকেট ও বিনোদন জগতের দারুণ যোগসূত্র রয়েছে। বিশেষ করে আইপিএলের সুবাদে ২২ গজের তারকা ও রূপালি পর্দার অভিনেতা-অভিনেত্রীরা এক বিন্দুতে মিলিত হচ্ছেন।
'সামাল নামাস্তে' ও 'কাল হু না হো' দিয়ে দর্শকদের হৃদয়ে আসন পাকা করেছিলেন সাইফ-প্রীতি। এবার ধারাভাষ্য দিয়ে দর্শকদের মন জয় করার পালা দু'জনের।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নবাব মনসুর আলি খান পতৌদির ছেলে সাইফ আলি খান। অন্যদিকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা।
ক্রিকেট ও রূপালি পর্দার কুশীলবদের এই মেলবন্ধন আইপিএলকে নিশ্চিতভাবেই আরও আকর্ষণীয় করে তুলবে।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আইপিএলের দশম আসরের প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন সাইরাইজার্স হায়দরাবাদ প্রথম শিরোপার সন্ধানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে।
অন্যদিকে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে লড়বে দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।


No comments:
Post a Comment