বর্তমান বিশ্বে তার থেকে সেরা সুন্দরী আছেন একজনই। অ্যাঞ্জেলিনা জোলি, এমা ওয়াটসন, টেলর হিলদের পেছনে ফেলে বিশ্বে সেরা সুন্দরীদের তালিকায় দ্বিতীয় স্থানে এখন বলিউড অভিনেত্রী Priyanka Chopra। তার আগে আছেন শুধু যুক্তরাষ্ট্রের বেয়ন্সে।
সেরা সুন্দরীদের দৌড়ে খেতাব জয় প্রিয়াঙ্কার কাছে নতুন নয়। বলিউডে যাত্রা শুরু করার আগেই ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছিলেন তিনি।
তবে এবারের এই সম্মানের সঙ্গে আগের স্বীকৃতির অনেকটাই ফারাক আছে। কেননা এবার তার স্বীকৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে। যাঁদেরকে ছাপিয়ে গেলেন তারাও বিশ্বের বড় বড় সুন্দরী। অ্যাঞ্জেলিনা জোলি,এমা ওয়াটসন বা ডাকোটা জনসনদের ছাপিয়ে যাওয়া তো চাট্টিখানি কথা নয়।
সম্প্রতি লস অ্যাঞ্জেলসের ফটো-ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বাজনেট- এই ভোটের আয়োজন করেছিল।
আসলে গত কয়েক বছরে নিজের ক্যারিয়ারে অভিমুখটিই বদলে ফেলেছেন প্রিয়াঙ্কা। পাড়ি দিয়েছেন হলিউডের আন্তর্জাতিক আঙিনায়। খ্যাতি এতটাই বেড়েছে যে ভারত থেকে যে কোনও অভিনেত্রী গেলেই তাকে প্রিয়াঙ্কা বলে ভুল করে ভিনদেশের মিডিয়া।
অস্কারের রেড কার্পেট থেকে মঞ্চ- ভারতীয় অভিনেত্রীদের সাম্প্রতিক প্রতিনিধি হিসেবে বারবার উঠে এসেছে প্রিয়াঙ্কার নাম। পিপলস চয়েস অ্যাওয়ার্ডও এসেছিল প্রিয়াঙ্কার হাতেই।
সুতরাং তার জনপ্রিয়তা যে এই মুহূর্তে তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না। তারই প্রতিফলন দেখা গেল এবার। সকলকে ছাপিয়ে বিশ্বে দ্বিতীয় সেরা সুন্দরী হয়ে উঠলেন তাই প্রিয়াঙ্কাই।


No comments:
Post a Comment