অনেকেই বলেন, 'রাহুল বোস যেটা করেন ভালো করে করেন।' রাহুল যেমন ভালো রাগবি খেলেন, অভিনয় করেন, ঠিক সেরকমই নিজের সিনেমা বানান যত্ন করে। ১৩ বছরের এক মেয়ের মাউন্ট এভারেস্ট জয়ের কাহিনী নিয়ে রাহুল তৈরি করেছেন 'PURNA' ।
২০১৪ সালের ২৫ মে তেলঙ্গানার আদিবাসী কিশোরী পূর্ণা মলবথ মাউন্ট এভারেস্ট জয় করে। তার সেই কাহিনী নিয়েই ছবিটি।
তবে এই ছবি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পরিচালক রাহুল বোস।
৩১ মার্চ মুক্তি পেয়েছে রাহুলের প্রথম প্রযোজিত এবং দ্বিতীয় পরিচালিত ছবি 'পূর্ণা'। ছবিটি বেশ সাড়া জাগিয়েছে দর্শকের মধ্যে। অপর্ণা সেন, শাবানা আজমী ও বিদ্যা বালান ছবিটি দেখে আপ্লুত হয়েছেন।
৪৯ বছরের অভিনেতা রাহুল এবেলাকে বলেন, 'যখন এই গল্প আমার কাছে আসে তখন অবাক হয়ে যাই। সারা ভারত সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল, পি ভি সিন্ধুকে নিয়ে মেতে ওঠে। অথচ ১৩ বছরের পূর্ণার কথা কেউ বলে না। ছোট্ট মেয়েটার মাউন্ট এভারেস্টে চড়ার গল্প আমার বেশ ভাল লাগে। এ এক বিশ্ময়কর গল্প।'


No comments:
Post a Comment