Amir khan এর 'দঙ্গল' ছবির পর ফতিমা সানা শেখ ও সান্যা মলহোত্রাকে এখন অনেকেই চেনেন।
আমির খানের জন্যই এই সুযোগ পেয়েছেন ফতিমা ও সান্যা। নিজের প্রতিভা সকলের সামনে দেখাতে পেরেছেন। এবার এই ধরনের সুযোগ পেতে পারেন এক স্টার কিড।
নজরে এখন আমিরের আসন্ন ছবি 'থাগস অব হিন্দুস্তান'। প্রথমে আমির এই ছবির মুখ্য চরিত্রে আলিয়া ভাটকে নিতে চেয়েছিলেন। কিন্তু প্রযোজক আদিত্য চোপড়ার পছন্দ বাণী কাপুর। তবে এবার এই দুই নায়িকাকে বাদ দিয়ে একেবারে নতুন মুখ নিতে চাইছেন আমির খান।
শোনা যাচ্ছে, এই ছবির জন্য তিনি চাইছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানকে। যদিও এখনও নিশ্চিত নয় সেটি। তবে আমিরের ছবিতে সুযোগ পেলে তা যে সারার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হবে- এ কথা স্বীকার করছেন বলিউডের একটা বড় অংশ।


No comments:
Post a Comment