সব কিছু ঠিক থাকেলে খুব শিগগিরই বলিউড অভিনেত্রী Priyanka Chopra কে মহাশূন্যে ভাসতে দেখা যাবে!তবে বাস্তবে নয়, তার পরের সিনেমার পর্দায় তাকে এই ভূমিকায় দেখা মিলবে।সিনেমাটিতে তিনি ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলার নাম-ভূমিকায় অভিনয় করবেন।
কয়েক বছর ধরে নবাগতা প্রিয়া মিশ্রা পরিচালিত এই সিনেমাতে প্রিয়াংকা চোপড়ার অভিনয়ের কথা শোনা যাচ্ছিল। তবে এবার আনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করা হল।
পর্দায় প্রিয়াংকাকে মহাশূন্যে আটকা পড়তেও দেখা যাবে।
কল্পনা চাওলা ১৯৯৭ সালে কলম্বিয়া থেকে মহাশূন্যে তার প্রথম যাত্রাটি করেন।
২০০৩ সালে তিনি তার দ্বিতীয় অভিযাত্রায় ৬ জন ক্রুসহ মহাশূন্যে সাটল দুর্ঘটনায় নিহত হন। তিনি মহাশূন্যে মোট ৩১ দিন, ১৪ ঘণ্টা ৫৪ মিনিট কাটান।


No comments:
Post a Comment