মিউজিক ভিডিওর মডেল হলেন অভিনেত্রী Mehjabin। কনা ও ইমরানের জনপ্রিয় দ্বৈত গান 'কথা দাও তুমি থাকবে পাশে'র মডেল হিসেবে তাকে দেখা যাবে।
সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এতে Mehjabinের পাশাপাশি মডেল হিসেবে আছেন সাজ্জাদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।Mehjabin বলেন, 'গানের মডেল হওয়ার প্রথম কারণ, ইমরানের সুর আর জনি হকের লেখা এই গানটি আমার খুবই প্রিয়। দ্বিতীয় কারণ বান্নাহ একজন পরীক্ষিত নির্মাতা। নাটকের মতো মিউজিক ভিডিও দর্শকের ভালো লাগবে বলে আমার ধারণা।' সিএমভির ব্যানারে পহেলা বৈশাখ উপলক্ষে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ পাবে বলে জানান নির্মাতা।


No comments:
Post a Comment