সর্বশেষ সংবাদ

Alia Bhatt দ্রুত বিয়ে করতে চান

তাড়াতাড়ি বিয়ে করতে চান Alia Bhatt।  সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষৎকারে আলিয়া ভাট বলেছেন, বলিউডের ট্রেন্ড ভেঙে তাড়াতাড়ি বিয়ে করতে চান তিনি। এতে নাকি কেরিয়ারও অনেক সহজ হবে। কিন্তু কবে এবং কাকে বিয়ে করছেন সে কথা কৌশলে এড়িয়ে গিয়েছেন মহেশ ভাট কন্যা।

Alia Bhatt দ্রুত বিয়ে করতে চান

 সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে অনেকদিন ধরেই একটি সম্পর্কে রয়েছেন আলিয়া। দিন কয়েক আগে ব্রেকআপের খবর উড়ছিল বটে। তবে একটি প্রাইভেট বার্থডে পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে দেখা গিয়েছে আলিয়াকে। এছাড়াও একাধিক বার আলিয়া–সিদ্ধার্থের জুটিকে দেখা গেছে ডেটিংয়ে।

আপাতত বলিউডের নতুন তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন আলিয়া। হঠাৎ করে বিয়ে করলে ক্যারিয়ার থমকে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। কিন্তু সেটি নিয়ে ভাবছেন না আলিয়া। তার মতে তাড়াতাড়ি বিয়ে করলে সম্পর্ক অনেক সহজ হয়। এতে ক্যারিয়ারের কোনও ক্ষতি হয় না বলে দাবি করেছেন আলিয়া। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.