ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রোমানিয়ান মডেল Lulea bhantur এর সঙ্গে প্রেমের সর্ম্পকে জড়িয়েছেন সালমান। সালমানের পরিবারের সঙ্গেও রয়েছে তার এক গভীর সম্পর্ক।
মাঝে মধ্যেই খবর রটে, আবার মিলিয়েও যায়। ঠিক শক্তভাবে আটকে রাখা যায়না এই জুটিকে। এই যেন মনে হয় গভীর সম্পর্কে বেশ ভালো সময় পার করছেন সালমান আর লুলিয়া আবার পরক্ষণেই মনে হয় যেন নিতান্তই দূরের মানুষ তারা!
প্রেমের সম্পর্ক রয়েছে কিনা এ সম্পর্কে এখনও অবশ্য জোরালো কোনও বক্তব্য দেননি এই দুই তারকার কেউই। তবে হাবভাবে অনেকটা ধরেই নেওয়া যায় কোনও একটা বন্ধনে আবদ্ধ তারা।
তবে এসব খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি কখনই। সর্বোচ্চ, মাঝে মধ্যে সালমানের পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দর কিংবা পারিবারিক কোনও অনুষ্ঠানে দেখা গেছে লুলিয়াকে।
এর আগে যখন ঘটা করে প্রচার করা হয়েছিল; শিগগিরই নাকি সালমানকে বিয়ে করছেন লুলিয়া, তখন তিনি এ নিয়ে বলেছিলেন, বন্ধুত্বের সম্পর্ক ছাড়া তাদের মধ্যে আর কিছুই নেই। এবারও তাই-ই বললেন এই মডেল।
টাইমস অব ইন্ডিয়া বলছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের পরিবার নিয়ে প্রশ্ন করা হয়েছিল লুলিয়াকে। সেখানে তাদের নিয়ে বেশ আন্তুরিক মন্তব্যই করেছেন তিনি। সালমানের পরিবার নিয়ে যা বললেন লুলিয়া
সালমানের পরিবারকে ভালো একটি পরিবার বলে উল্লেখ করেন লুলিয়া। তিনি বলেন, 'ওই পরিবারের সদস্যদের একতা ও আন্তরিক মনোভাব রয়েছে।'
লুলিয়ার এই মন্তব্যে দীর্ঘদিন পর আবারও আলোচনায় এলো সালমান ও তার সম্পর্কের বিষয়টি।


No comments:
Post a Comment