বলিউড অভিনেত্রী Asha Parekh তার ৭৪ বছরের দীর্ঘ জীবনে বিয়ে করেননি; থেকে গেছেন চিরকুমারী। তার এই সঙ্গীহীন জীবনের রহস্যের ছেদ ঘটালেন সম্প্রতি।
মঙ্গলবার মুম্বাইতে আত্মজীবনীর বই ‘দ্য হিট গার্ল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি জানালেন, প্রয়াত চলচ্চিত্র পরিচালক নাসির হুসেন ছিলেন তার জীবনে একমাত্র পুরুষ; যাকে ভীষণ ভালবাসতেন।
‘হ্যাঁ, নাসির একমাত্র পুরুষ যাকে ভালবাসতাম’- বলেন আশা। আত্মজীবনীতে আশা পরিচালক নাসির হুসেনের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথাও বলেন। সেই সাথে স্পষ্ট করেন বিয়ে না করার কারণ।
নাসিরকে ভালবাসলেও তার সঙ্গে ঘর বাধা হয়নি আশার। কারণ তিনি নাসিরকে তার বৈবাহিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করতে চাননি। আশা বলেন, ‘আমি ঘর ভাঙতে চাইনি’।
আশা পারেখ জোর দিয়ে বলেন, ‘যারা আমার জীবনে গুরুত্বপূর্ণ তাদের কথা আত্মজীবনীতে না লিখলে ভুল হতো।'
নাসিরের পরিবারের সদস্যদের সাথেও কোন দিন খারাপ সম্পর্ক ছিল না বলে দাবি করেন তিনি। আশার আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠানে নাসির হুসেনের মেয়ে নুসরত ও নাতি ইমরান খান উপস্থিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তাদের ধন্যবাদ জানান আশা।
১৯৫৯ সালে নাসির হুসেনের হাত ধরেই সিনেমায় অভিষেক হয় আশার। এরপর এই জুটির কাছ থেকে ‘তিসরি মঞ্জিল’, ‘ক্যারাভ্যান’-এর মতো সুপারহিট ছবি উপহার পেয়েছে বলিউড।
একসঙ্গে সাতটি ছবিতে কাজ করেছেন তারা। সূত্র: ইন্ডিয়া টুডে।

No comments:
Post a Comment