যৌথ প্রযোজনার ‘শিকারি’ দিয়ে ভারতীয় বাংলাভাষীদের মাঝে বেশ পরিচিত নাম শাকিব খান (Shakib Khan) । পশ্চিম বঙ্গের মফস্বলের মঞ্চেও হরদম ডাক পাচ্ছেন তিনি। সে সময় অনলাইনে মুক্তি পেল তার হিন্দি ছবি।
ইউটিউবে ‘হ্যালো জিন্দেগি’ নামের একটি হিন্দি সিনেমায় আপ হয়েছে সোমবার। যার নায়ক হিসেবে আছেন শাকিব।
‘হ্যালো জিন্দেগি’ মূলত ২০০৯ সালে নির্র্মিত ‘সবার উপরে তুমি’র হিন্দি ডাব। যৌথ প্রযোজনার সিনেমাটি ২০১০ সালে কলকাতায় মুক্তি পায় ‘আমার ভাই আমার বোন’ নামে। পরিচালনা করেছেন এফআই মানিক। সিনেমাটিতে শাকিবের বিপরীতে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আরো অভিনয় করেন ভিক্টর ব্যানার্জী, উজ্জ্বল, সুচরিতা, মিশা সওদাগর।
ওই সময় সিনেমাটি ততটা ভালো না চললেও শাকিবের জনপ্রিয়তার রেশ ধরে সম্প্রতি হিন্দি ডাব প্রকাশ হয়েছে ইউটিউবে। প্রকাশ করেছে স্থানীয় অ্যাঞ্জেল ভিডিও।
বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে শাকিব অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’। ছবিটি প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এছাড়া সম্প্রতি চারটি সিনেমার জন্য কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে শাকিব চুক্তিবদ্ধ হয়েছেন।


No comments:
Post a Comment