কানাডিয়ার একটি ফ্যান্টাসি সিরিজে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী Meera Chopra।
চোপড়া পরিবারের সদস্য মীরা জানিয়েছেন এক্ষেত্রে তার অনুপ্রেরণা কাজিন প্রিয়াংকা চোপড়া। যুক্তরাষ্ট্রের টিভি সিরিজ কোয়ান্টিকোতে দাপটের সাথে কাজ করছেন প্রিয়াংকা চোপড়া, সে খবর পুরনো। তবে মীরার কাছে এটিই অনুপ্রেরণা। তিনিও দেশের বাইরে প্রিয়াংকার মতো বিখ্যাত হতে চান। তাই বোনের পদাঙ্ক অনুসরণ করছেন মীরা।
হিন্দুস্তান টাইমসকে মীরা বলেন, 'প্রিয়াংকা সবসময় আমার কাছে অনুপ্রেরণা। ওর কাজ আমার জন্য অসীম অনুপ্রেরণার উৎসও বটে। ব্যাপারটা এমন নয় যে- আমি ওকে ফলো করি। তবে ওর কাজ দেখে আমি আলোড়িত হই সবসময়। আমাকে কিছু একটা করতে বলে ওর প্রতিটি কাজ।'
কানাডার ওই ফ্যান্টাসি সিরিজটির নাম এখনো ঠিক হয়নি। তবে চরিত্র প্রসঙ্গে মীরা বলেন, 'এখানে আমার চরিত্র হবে এক জ্যোতিষির, যিনি জীবনের বিভিন্ন জটিলতায় দিকভ্রান্ত মানুষকে পথ দেখান।'
মীরা জানান, কানাডিয়ার সিটিভির সাথে তার চুক্তি হয়ে গেছে এরইমধ্যে। তবে সহশিল্পী কারা হবেন বা সিরিজটি কে পরিচালনা করছেন সে বিষয়গুলো এখনও ঠিক হয়নি।
গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে মীরা বেশ কয়েকটি টিভি চ্যানেলে তার কাজের ফুটেজ জমা দেন। এর মধ্যে থেকেই তিনি এই ফ্যান্টাসি সিরিজে কাজের জন্য ডাক পান।


No comments:
Post a Comment