সর্বশেষ সংবাদ

শ্রোতারা অনলাইনে গান শুনতে বেশি পছন্দ করেন ঃ Asif Akbar

Asif Akbar। কণ্ঠশিল্পী। সম্প্রতি তিনি 'আগুন' শিরোনামে নতুন এক গানের ভিডিও প্রকাশ করেছেন। এ ছাড়াও তিনি ব্যস্ত আছেন নতুন গান তৈরির কাজে। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি_ 

শ্রোতারা অনলাইনে গান শুনতে বেশি পছন্দ করেন ঃ Asif Akbar


'আগুন' গান নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

অভাবনীয় সাড়া পাচ্ছি বলতে হয়। এরই মধ্যে গানটি ১৪ লাখের বেশি দর্শক দেখেছেন। এর আগে, গত মাসের শেষে ধ্রুব মিউজিকের ব্যানারে 'আগুন' গানের অডিও প্রকাশ হয়। তখনই গানটি শ্রোতামহলে ঝড় তোলে। তাই সৈকত নাসিরকে দিয়ে এর ভিডিও নির্মাণ করা হয়। একেবারে ভিন্ন রূপে ভিডিওতে আমাকে দেখা গেছে। আমার এই ভিন্ন রূপ ভক্ত-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত এ গান এখন শ্রোতাদের মুখে মুখে। 

অনেকে বলছেন, ১৩ বছর পর আপনি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। কিন্তু ২০১৫ সালেও তো বেশ কিছু মিউজিক ভিডিও প্রকাশ করেছেন...

বিষয়টি খুলে বলা দরকার। ২০০৪ সালে আমি 'উড়ূ মেঘ' অ্যালবামের 'কে তুমি' গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করি। গানটি করেছিলাম মিউজিক ভিডিওর কথা মাথায় রেখেই। একই বছর 'উড়ূ মেঘ' গানটিও ভিডিও আকারে প্রকাশ হয়। সেই ধারবাহিকতায় 'আগুন'ও তৈরি করা হয়েছে ভিডিও নির্মাণের কথা মাথায় রেখেই। বেশ বড় আয়োজনে। সে হিসাবে ১৩ বছর পর বড় আয়োজন নিয়ে মিউজিক ভিডিও প্রকাশ করা। ২০১৫ সালে আমার একক 'এক্স-প্রেম' ও 'জানরে' অ্যালবাম থেকে কিছু গানের ভিডিও নির্মাণ করেছিলাম। কিন্তু সেগুলোর খুব বেশি বড় আয়োজনে ছিল না। 

আপনার একক অ্যালবাম কবে প্রকাশ হবে?

একক অ্যালবাম প্রকাশের ইচ্ছা নেই। এখন থেকে নিয়মিত সিঙ্গেল গান প্রকাশ করে যাব। ভক্ত-শ্রোতারা শিল্পীর নতুন গান শুনতে চান; সেটা অ্যালবামে হোক বা অনলাইনে। অ্যালবাম প্রকাশে বেশ সময়ের প্রয়োজন। অর্থলগি্নও বেশি। সে তুলনায় সিঙ্গেল গানে সময় ও খরচ কম। উৎসবকে ঘিরে কিংবা ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশের ফলে সারা বছরই ভক্তদের মাঝে নতুন গানের আমেজ থাকে। তা ছাড়া শ্রোতারা এখন অনলাইনে গান শুনতে বেশি পছন্দ করেন। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.