সর্বশেষ সংবাদ

'বৈশাখে গাইছি নতুন গান': LIZA

লিজা (LIZA)। কণ্ঠশিল্পী। আজ রাতে বাংলাভিশনে প্রচারিত সরাসরি গানের অনুষ্ঠান 'মিউজিক ক্লাব'-এ গান শোনাবেন তিনি। গান ও অন্যান্য প্রসঙ্গে কথা বললেন তিনি-

'বৈশাখে গাইছি নতুন গান': LIZA

আজকের আয়োজনে কোন ধরনের গান করবেন?

যেহেতু স্বাধীনতার মাস, তাই দেশের গান দিয়ে শুরু করব। এর বাইরে আমার নিজের অ্যালবাম, সাম্প্রতিক প্লেব্যাক ও মৌলিক গানগুলো দর্শকদের শোনাব। তাদের অনুরোধের কিছু গানও করার ইচ্ছা আছে।

টেলিভিশনের বাইরে লাইভ কনসার্টের ব্যস্ততা কেমন?

কনসার্ট নিয়ে একটানা ব্যস্ততার মধ্যে আছি। ১২ দিন পর দু'দিন বিশ্রাম নিয়ে বাংলাভিশনের এ আয়োজনে অংশ নেওয়া। এর মধ্যে ১৭ মার্চ বৈশাখী টিভির 'সময় কাটুক গানে গানে' অনুষ্ঠানেও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গান করব। তবে আগামীকাল থেকে একটানা ২২ মার্চ পর্যন্ত বিভিন্ন জায়গায় কনসার্টে অংশ নেব। পাশাপাশি বৈশাখে কানাডার একটি মেলায় অংশ নেব।

চলতি বছরে নতুন কোন অ্যালবাম নিয়ে কাজ করছেন?

এখনকার ব্যস্ততা কনসার্ট নিয়ে। চলতি সপ্তাহের শেষে নতুন একটি গানে কণ্ঠ দেব। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়েছে। সুর-সঙ্গীতায়োজনও শেষ। বৈশাখে আসছে আমার নতুন গান।

গান ছাড়া অন্য কোনো আয়োজনে উপস্থাপনা করছেন?

একেবারেই না। গানের অনুষ্ঠান বলেই এনটিভির 'এ সময়ের গান' ও আরটিভির 'মিউজিক স্টেশন' অনুষ্ঠান উপস্থাপনা করছি। এখন এ দুটি অনুষ্ঠানে নিয়মিত সময় দিচ্ছি। এর বাইরে উপস্থাপনার ইচ্ছা নেই।

গানের ক্ষেত্রে কোন ধরনের কাজ বেশি করছেন?

আমি আধুনিক ঘরানার গান বেশি করি। প্লেব্যাক ও অ্যালবামেও এর ছাপ পাওয়া যায়। তবে রবীন্দ্রনাথ ও নজরুলের গান আমার প্রিয়। যদিও চর্চার ক্ষেত্রে আধুনিক ও ফোক গান বেশি করা হয়।

নতুন কোনো চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন?

গত বছরের শেষে 'গহীন বালুচর' ছবিতে 'তারে দেখি আমি রোদ্দুরে, দেখি আলো ছায়াতে' গানে কণ্ঠ দিয়েছিলাম। এ বছর 'ভালোবাসাই জীবন' এবং 'অন্যরকম পৃথিবী' নামে দুটি ছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছি। প্রথমটির সঙ্গীত পরিচালনা করেছেন ফিরোজ প্লাবন ও দ্বিতীয়টির সুমন কল্যাণ। দুটি গানই পরিচ্ছন্ন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.