মুক্তির মিছিলে যুক্ত হলো সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের চলচ্চিত্র 'শেষ কথা'। ১২ মার্চ বিনা কর্তনে ছবিটি censor certificate লাভ করে। বৈশাখে ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান পরিচালক।
দেড়'শ বছর আগের এক প্রেমকাহিনী অবলম্বনে বর্তমান সময়ের দু'জন তরুণ-তরুণীর প্রেম নিয়ে ছবির গল্প। এতে অভিনয় করেছেন অভিনেত্রী আইরিন সুলতানা এবং ওপার বাংলার অভিনেতা সমদর্শী দত্ত। ছবির দৃশ্যধারণ করা হয়েছে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে। প্রথম 'বাষ্পস্নান' শিরোনামে কাজ শুরু হলেও গল্পের প্রয়োজনে নাম পরিবর্তন করে রাখা হয় 'শেষ কথা'।


No comments:
Post a Comment