গতকাল ছিল বর্ষবরণ উৎসব। থার্টি ফার্স্ট রাত থেকেই শুরু হয়েছে পার্টি। আনুষ্ঠানিকতার উন্মত্ততায় জানুয়ারির প্রথম দিন সকালে চোখ খুলে মার্কিনীরা দেখতে পেলেন লস অ্যাঞ্জেলসের সবচেয়ে বিখ্যাত এলাকা 'হলিউড' পালটে গেছে।
বিশ্ববিখ্যাত হলিউড লেখা সাইনটি পরিবর্তিত হয়ে ‘হলিউয়িড’ হয়ে আছে। কেউ একজন হলিউডের বিখ্যাত সিম্বল একটু পাল্টে হলিউইড করে দিয়েছেন। বিবিসির সূত্র মতে, অনেকে ঘটনাটিকে নতুন বছরের তামাশা ধরে নিয়ে নিলেও স্থানীয় পুলিশ তদন্তে নেমে জানার চেষ্টা করছে, কে এমন ঘটনা ঘটিয়েছেন।
লস অ্যাঞ্জেলসের মাউন্ট লি-তে স্থাপিত ৪৫ ফুট উচুঁ অক্ষর দিয়ে লেখা ‘হলিউড’। মজা করতে গিয়ে অবশ্য লেখাটির কোনো ক্ষতি করা হয়নি। দুটি ইংরেজি ‘ও’ অক্ষরের একটি অংশকে তারপুলিন নিয়ে ঢেকে ছোট অক্ষরের ‘ই’ করে দেওয়া হয়েছে। ‘হলিউয়িড’ এর ‘উয়িড’ অংশের অর্থ ‘গাঁজা’। ওদিকে লসএঞ্জেলস টাইমস জানিয়েছে, নিরাপত্তা ক্যামেরার ফুটেজে শুধু এক ব্যক্তিকে অক্ষরগুলো বেঁয়ে উঠতে দেখা গেছে।

No comments:
Post a Comment