সর্বশেষ সংবাদ

অভিনেতা কল্যাণের জামিন

 
Actor-welfare-bail

দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত করার মামলায় অভিনেতা কল্যাণ কোরাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। কারাগারের জীজ্ঞাসাবাদের প্রতিবেদন আসায় মহানগন হাকিম কায়সারুল ইসলাম জামিন মঞ্জুর করেন। রোববার আদালতে কল্যাণের আইনজীবী মোহাম্মদ ফারুক জামিন চেয়ে আদালতে বলেন, জামিনযোগ্য ধারায় আসামিকে আটক রাখার কোনো বিধান নেই।


অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সোমবার শুনানিতে বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রতিবেদন আদালতে দাখিল করেননি। এ ছাড়া মামলায় আগের পরিচালনাকারী আইনজীবীর কাছ থেকে জামিন শুনানির অনাপত্তিপত্র আনা হয়নি। তাই আসামিপক্ষের জামিন আবেদন করার কোনো বৈধতা নেই।

আদালত জেলগেটে জিজ্ঞাবাদের প্রতিবেদন আসার পর আদেশ হবে বলে জানান। সোমবার প্রতিবেদন আসায় আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে বুধবার এ মামলায় কল্যাণকে ৩ দিনের মধ্যে জেল গেটে জিজ্ঞাবাদের আদেশ দেন। আদালতে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার, শুভ্র সিনহা রায় ও এমএ জলিল উজ্জ্বল।

৮ জানুয়ারি রাত ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্থায় মোটরসাইকেল আরোহী জিয়া ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি প্রাইভেটকার। এতে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান জিয়া। সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

এ ঘটনায় ৯ জানুয়ারি কল্যাণের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর সাজ্জাদুল কবীর। মামলা নম্বর ৬। এজাহারে কল্যাণের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৯, ৩৩৮(ক) ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.