আগামী ২০ জানুয়ারি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। দিনটি আয়োজনে নানা পরিকল্পনার কথা সংবাদমাধ্যমের কল্যাণে সামনে আসছে। সেই ধারাবাহিকতায় শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত যিনি গাইবেন তার নামও প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বুধবার জানায়, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাইবেন জ্যাকি এভানচো। ১৬ বছরের ওই কিশোরী যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এ রানার আপ নির্বাচিত হয়েছিলেন।
মজার ব্যাপার হচ্ছে ২০১০ সালে যখন দ্বিতীয় স্থান অর্জন করেন তখন এভানচোর বয়স ছিল মাত্র ১০ বছর। তবে এমন বিরল সম্মান পেতে যাওয়ায় নিজেকে গর্বিত ভাবছেন এভানচো। বর্তমানে ১৬ বছর বয়সী এই কিশোরী বলেন, অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পাওয়ায় দারুণ উত্তেজিত তিনি।
এদিকে, জ্যাকি এভানচোকে জাতীয় সঙ্গীত গাওয়ার মতো এতো গুরুত্বপূর্ণ কাজ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্সিয়াল উদ্বোধনী কমিটির যোগাযোগ পরিচালক বরিস ইফস্টিইন। প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ৫ বছর আগে পুরো মার্কিনীদের অনুপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছিলেন জ্যাকি এভানচো।
অবশ্য সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশকদের মধ্যে ইতালির আন্দ্রে বোকেলি এবং কেনি ওয়েস্টের নামও শোনা যাচ্ছে। গেলো মঙ্গলবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়েস্ট। তবে সেই সাক্ষাতে শপথ অনুষ্ঠানে তার থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি।


No comments:
Post a Comment