সোমবার প্রকাশিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন তালিকা। বিতর্কীত কিছু সিদ্ধান্তের কারণে মনোনয়নের এই তালিকা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়।
মেল গিবসনের ‘হ্যাক্স রিজ’-এর এই তালিকায় জায়গা করে নেওয়া ও মার্টিন স্করসেজি’র ‘সাইলেন্স’- এর বাদ পড়াটা অবাক করেছে অনেক দর্শককেই। অন্যদিকে মিউজিক্যালধর্মী ‘লা লা ব্যান্ড’ ও জনপ্রিয় সিনেমা ‘মুনলাইট’-এর মনোনয়ন পাওয়াকে বাহবা দিলেও অ্যানিমেশন ক্যাটাগরি থেকে ‘ফাইন্ডিং ডোরি’ বাদ পড়ায় হতাশ হয়েছেন ভক্ত ও দর্শকেরা।
পুরস্কার অনুষ্ঠানের ‘প্রিয়মুখ’ হিসেবে বরারবরই সুনাম আছে অভিনেতা টম হ্যাঙ্কস-এর। তবে এবারের মনোনয়ন তালিকায় জায়গা পায়নি এ তারকা অভিনীত ‘সালি’ ছবিটি। এ ছবিতে যুক্তরাষ্ট্রের এক বৈমানিকের ভূমিকায় অভিনয় করে সকলের প্রশংসা কুড়ালেও গোল্ডেন গ্লোবের তালিকায় ঠাঁই মেলেনি তার। ওদিকে কমেডি ক্যাটাগরিতে মার্ভেল-এর পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা ‘ডেডপুল’-এর নাম আসা নিয়েই তৈরি হয়েছে নানা বিতর্ক।
এবারের তালিকার আরেকটি বড় অঘটন হিসেবে ধরা হচ্ছে অ্যানিমেশন ক্যাটাগরিতে ‘ফাইন্ডিং ডোরি’র বাদ পড়াকে। ডিজনি ও পিক্সার-এর এ ছবিটি ছিলো গতবারের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘ফাইন্ডিং নিমো’র সিক্যুয়াল।
টিভি সিরিজ ‘ডিভোর্স’ দিয়ে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন সারা জেসিকা পার্কার। এ টিভি সিরিজটি কিছু সংখ্যক দর্শকের কাছে জনপ্রিয় হলেও গোল্ডেন গ্লোবে এ তারকার নাম দেখে বিশ্মিত হয়েছেন অনেকেই।
তবে সেরা ছবি (ড্রামা) ক্যাটাগরিতে ‘ম্যানচেস্টার বাই দ্য সি’, সেরা ছবি ও সেরা অভিনেতা/অভিনেত্রী হিসেবে ‘লা লা ব্যান্ড’, ‘মুনলাইট’ ও ‘হ্যাকস রিজ’ এর কয়েকটি বিভাগে মনোনয়ন পাওয়া খুশি করেছে দর্শকদের।
এক নজরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬ এর মনোনয়ন তালিকা:
সেরা চলচ্চিত্র (ড্রামা):
১. হ্যাকস রিজ
২. হেল অর হাই ওয়াটার
৩. লায়ন
৪. ম্যানচেস্টার বাই দ্য সি
৫. মুনলাইট
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল বা কমেডি):
১. টোয়েন্টিনথ সেঞ্চুরি উইমেন
২. ডেডপুল
৩. লা লা ব্যান্ড
৪. ফ্লোরেন্স ফস্টার্স জেনকিন্স
৫. সিং স্ট্রিট
সেরা অভিনেতা (ড্রামা):
১. কেসি অ্যাফ্লেক- ম্যানচেস্টার বাই দ্য সি
২. জোয়েল এজগার্টন- লাভিং
৩. অ্যান্ড্রু গারফিল্ড- হ্যাক্স রিজ
৪. ভিগ্গো মরটেনসেন- ক্যাপটেন ফ্যান্টাসটিক
৫. ডেনজেল ওয়াশিংটন- ফেঞ্চেজ
সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি):
১. কলিন ফেরেল- দ্য লবস্টার
২. রায়ান গসলিং- লা লা ব্যান্ড
৩. হিউ গ্র্যান্ট- ফ্লোরেন্স ফস্টার্স জেনকিন্স
৪. জোনা হিল- ওয়ার ডগ
৫. রায়ান রেনাল্ড- ডেডপোল
সেরা অভিনেত্রী (ড্রামা):
১. অ্যামি অ্যাডাম্স- অ্যারাইভাল
২. জেসিকা ক্যাস্টেইন- মিস স্লোয়েন
৩. ইসাবেল হাপার্ট- এলি
৪. রুথ নেগ্গা- লাভিং
৫. নাটালিয়া পোর্টম্যান- জ্যাকি
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি):
১. অ্যানেট বেনিং- টোয়েন্টিথ সেঞ্চুরি উইমেন
২. লিলি কলিন্স- রুলস ডোন্ট অ্যাপলাই
৩. হিউ গ্র্যান্ট- ফ্লোরেন্স ফস্টার্স জেনকিন্স
৪. হাইলি স্টেইনফেল্ড- দ্য এডজ অব সেভেনটিন্থ
৫. এমা স্টোন- লা লা ব্যান্ড
৬. মেরিল স্ট্রিপ-ফ্লোরেন্স ফস্টার্স জেনকিন্স


No comments:
Post a Comment