হেমন্ত এসেছে সেই কবে! চারদিকে এখন বইছে শীতের আমেজ। তবে এই আসি আসি শীতের মধ্যে কেউ যদি বৃষ্টিতে ভিজে, তাহলে নিশ্চয়ই অবাক হবেন? চারদিকে যখন শীতের আবাহন, আকাশটা পরিস্কার, কোথাও মেঘের আনাগোনা নেই, তখন বৃষ্টিতে ভেজার খবরে তো অবাক হওয়ারই কথা। কিন্তু এমন দিনেই বৃষ্টিতে ভিজলেন অপূর্ব ও সাবিলা নূর।
‘পাশাপাশি’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ের প্রয়োজনে তাদের বৃষ্টিতে ভিজতে হয়েছে। গত ১২ নভেম্বর উত্তরার একটি শুটিং বাড়ির ছাদে নকল বৃষ্টিতে ভিজেছেন তারা।
গল্পের প্রয়োজনে নানা দৃশ্যেই অভিনয় করতে হয় অভিনয় শিল্পীদের। নিমার্তা সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘পাশাপাশি’ নাটকে বৃষ্টির দৃশ্যে অভিনয় করতে হয় অভিনয়শিল্পীদ্বয়কে। এই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন কোনো নাটকে। এই নাটকের গল্পের প্রয়োজনে তাদের লোকাল বাসেও উঠতে হয়েছে।
নির্মাতা সাগর জাহান জানিয়েছেন, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।


No comments:
Post a Comment