সঞ্জয় লীলা বনশালির নতুন সিনেমা ‘পদ্মাবতী’ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে বলিউডে। সম্প্রতি আলাউদ্দিন খিলজির সাজে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন অভিনেতা রণবীর সিং। সেই ছবি নিয়েই মাতামাতি শুরু সোশ্যাল মিডিয়ায়।
এবার পদ্মাবতীর রাজকীয় সাজে দীপিকার ‘ফার্স্ট লুক’ প্রকাশ্যে এল। সাদা-কালো হাতে আঁকা স্কেচেই চোখ ধাঁধানো সৌন্দর্যে ভক্তদের কাছে ধরা দিল পদ্মাবতী। কাস্টিং ডিরেক্টর শ্রুতি মহাজন নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেন। ছবি দেখার পর অনেকেই বলছেন ফার্স্ট লুকেই বাজিমাত সঞ্জয়ের পদ্মাবতীর।


No comments:
Post a Comment