আমিরের মতো অভিনেতা হয়তো তার সঙ্গে অভিনয়ে রাজি হবেন না! মাস কয়েক আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন সানি লিওন। পর্নস্টার বলেই এ রকম মনে হয়েছিল তার।
কিন্তু সানির সেই ধারণা অনেকটাই ভুল প্রমাণ করলেন আমির। প্রথম নিজের বাড়ির দীপাবলির পার্টিতে তাকে আমন্ত্রণ জানালেন। এবার সানিকে অভিনয় শেখাতেও তৎপর হলেন।
নিজে সময় পাবেন না। তাই নিজের শিক্ষক প্রকাশ ভরদ্বাজকে এই কাজে নিয়োগ করলেন। ২০০৬ সালে ‘রং দে বসন্তি’ ছবির সময় থেকে আমিরের মেন্টরের ভূমিকায় কাজ করছেন ভরদ্বাজ। তিনি নিজেও নাটকের সঙ্গে যুক্ত।
‘দঙ্গল’-এ নিখাদ হরিয়ানার ভাষায় কথা বলেছেন আমির। এর নেপথ্যেও প্রকাশ ভরদ্বাজ।তিনি জানালেন, সানি নিজের অভিনয় আর হিন্দি বলা নিয়ে দারুণ খাটছেন। গ্লিসারিন ছাড়া কাঁদতেও শিখে ফেলেছেন। আপাতত আরবাজ খানের বিপরীতে একটি ছবিতে অভিনয় করছেন সানি।


No comments:
Post a Comment