অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বাস্তব জীবনেও নায়কের চেয়ে কম নন। সামাজিক সচেতনতা বিষয়ে কাজের সুবাদে জাতিসংঘের শান্তিদূত হিসেবে কাজ করছেন তিনি। এ ছাড়াও এবার তিনি স্কটল্যান্ডের এক রেস্তোরাঁয় গিয়ে অবাক করলেন সেখানকার কর্মীদের। সেখানেই দুপুরের খাবার খেলেন ডিক্যাপ্রিও।
স্কটিশ বিজনেস অ্যাওয়ার্ডসে বক্তৃতা করতে স্কটল্যান্ডে গিয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সে দেশে এই প্রথম গেলেন তিনি। গৃহহীনদের সাহায্যার্থে একটি সোশ্যাল বাইট নামের এক দাতব্যের হয়ে সেখানে গেলেন ডিক্যাপ্রিও। কদিন আগে অনুষ্ঠিত হয় একটি কুইজ। বলা হয়েছিল ‘সোশ্যাল বাইট’ নামে এক অনলাইন বিপণি থেকে স্যান্ডউইচ কিনলেই এক ভাগ্যবান পাবেন ‘উলফ অব ওয়াল স্ট্রিট’-এর সঙ্গে ‘এডিনবার্গ’-এর অত্যাধুনিক রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের সুযোগ। এই কুইজ জিতে নেন এলিস লভেল নামের এক নারী ভক্ত। তার সঙ্গেই সেই রেস্তোরাঁয় অংশ নিলেন ডিক্যাপ্রিও।
ওদিকে ‘টাইটানিক’ অভিনেতা এসেছেন খবর পেয়ে রেস্তোরাঁর বাইরে ভিড় জমে যায়। ডিক্যাপ্রিও অবশ্য ভক্তদের সঙ্গে গল্পসল্প করেছেন। অটোগ্রাফও বিলিয়েছেন অকাতরে। এর আগে অভিনেতা জর্জ ক্লুনি একই সংস্থার হয়ে এই রেস্তোরাঁয় গিয়েছিলেন। উদ্দেশ্য, যারা দুঃস্থ, না খেতে পাওয়া শিশুদের মুখে খাবার তুলে দেয়া।


No comments:
Post a Comment