শ্বেতা নন্দার সঙ্গেই নাকি ঘনিষ্ঠতা আরেকবার ঝালিয়ে নিচ্ছেন হৃতিক রোশন। এখন প্রায়ই হৃতিকের অ্যাপার্টমেন্টে দেখা যাচ্ছে শ্বেতাকে। হৃতিক রোশনের জন্মদিনেই ব্যাপারটা কেউ-কেউ আঁচ করেছিলেন।
যেভাবে কাছ ঘেঁষে-ঘেঁষে নাচছিলেন দু’জন! তার উপর আবার ছোটবেলাকার বন্ধু। সেই শ্বেতা নন্দার সঙ্গেই নাকি ঘনিষ্ঠতা আরেকবার ঝালিয়ে নিচ্ছেন হৃতিক রোশন। এখন প্রায়ই হৃতিকের অ্যাপার্টমেন্টে দেখা যাচ্ছে শ্বেতাকে। তিনি অবশ্য চুপচাপ আসেন। ট্যাক্সিতে যাতায়াত করেন, নিজের গাড়িতে নয়। বোঝাই যাচ্ছে, মিডিয়ার চোখ এড়াতেই এসব দাওয়াই!
হৃতিকের বিচ্ছেদের পরেই তাঁদের ঘনিষ্ঠতা বেড়েছে। তবে ব্যাপারটা প্রেমের দিকেই এগোচ্ছে কি না, জানা নেই। শ্বেতা এখনও বিবাহিত। আর ‘সম্পর্ক’ হওয়ার সুযোগও কম।


No comments:
Post a Comment