সর্বশেষ সংবাদ

সাহায্য করতে গিয়ে অপমানিত প্রিয়াঙ্কা!

 
Priyanka-humiliated-to-help

হলিউডে এখন বেশ ব্যস্ত তিনি। বেশ জনপ্রিয়ও হয়েছেন। তবে হলিউডে তার পায়ের তলার জমি ইদানীং একটু শক্ত হয়েছে। আর এজন্য অনেক কিছুই সহ্য করতে হয়েছে তাকে। এমনটাই অন্তত জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যত বিখ্যাত হচ্ছেন তার সাক্ষাতকারে উঠে আসছে নানা তিক্ত অভিজ্ঞতার কথা।


 যেমন, সাম্প্রতিক একটি সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, হলিউডে বর্ণবিদ্বেষেরও শিকার হয়েছিলেন তিনি।এ কথাও অনেকেরই হয়ত জানা আছে, কিছুদিন আগেই একটি মার্কিন টক শো-এ তাঁকে হেয় করার চেষ্টা করা হয়। ২০০০ সালের ‘মিস ওয়ার্ল্ড’ কে প্রশ্ন করা হয় তিনি হলিউডে আসার আগে থেকেই ইংরেজি বলতে পারতেন কিনা!

সম্প্রতি হলিউডে তার কদর বাড়লেও পরিস্থিতি হয়ত এখনও পুরো বদলাতে দেরি আছে! কারণ, খুব সম্প্রতি একটি সাক্ষাতকারেই প্রিয়াঙ্কা জানিয়েছেন, সাহায্য করতে গিয়ে সম্প্রতি অপমানিত হতে হয়েছে তাকে।

ওই ঘটনার কথা জানাতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, একবার যাতায়াতের পথে বিমানবন্দরে দেখেন বেশ কিছু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধা। প্রিয়াঙ্কা তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান। জানতে চান, তিনি একটা-দুটো ব্যাগ এগিয়ে দেবেন কিনা! এর উত্তরে কড়া ভাষায় প্রিয়াঙ্কার সাহায্য প্রত্যাখ্যান করেন তিনি। সাহায্যের হাত বাড়িয়ে এমন কোনো পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলেন না প্রিয়াঙ্কা।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.