ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬ বরিশাল বিভাগের প্রাথমিক অডিশন অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। বরিশাল বিভাগ থেকে যে সকল ক্ষুদে শিল্পীরা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ৯টায় বরিশাল জেলার হেমায়েত উদ্দিন সড়কের আছমত আলী খান (এ.কে) ইনিষ্টিটিউশনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
যারা এখনো রেজিষ্ট্রেশন করতে পারেনি তারা অডিশনের দিন রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহন করতে পারবে, তবে বয়সসীমা ১২ বছর এর মধ্যে হতে হবে। আগামী ২৮ নভেম্বর থেকে ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬ প্রচারিত হবে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৭.৫০ মিনিট শুধুমাত্র চ্যানেল আই’তে।
প্রতিযোগিতার বিচারক নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ব্যান্ড তারকা এস.আই.টুটুল। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন মীম চৌধুরী। পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।


No comments:
Post a Comment