২০১২ সালে ভালোবাসার সম্পর্কটা বিয়েতে রূপ দিতে বাগদান করেছিলেন মার্কিন সংগীত তারকা মাইলি সাইরাস ও অভিনেতা লিয়াম হেমসওর্থ। তবে এক বছরের মধ্যেই তাদের বাগদান আর থাকলো না। দুজন আলাদা পথ বেছে নিয়েছেন।
তবে চলতি বছরের মাঝামাঝি থেকে তাদের স¤পর্ক আবার জোড়া লাগতে শুরু করে। তবে কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হননি মাইলি ও লিয়াম। এমনকি সংবাদমাধ্যমেও কিছু বলেননি দুজন। অবশ্য সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন দুই তারকা। তিন বছর পর এবারই প্রথম জনসমক্ষে এলেন মাইলি ও লিয়াম। ভ্যারাইটি ম্যাগাজিন আয়োজিত একটি অনুষ্ঠানে মাইলি তার ‘হ্যাপি হিপ্পি’ ফাউন্ডেশনের জন্য সম্মাননা পেয়েছেন। এই অনুষ্ঠানেই সঙ্গী লিয়ামকে নিয়ে হাজির হয়েছিলেন এই তারকা।
অনুষ্ঠানে দুজনকেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। আর এখান থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া গেল মাইলি ও লিয়াম এখন আর আলাদা নেই। তাদের ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জোড়া লেগেছে।


No comments:
Post a Comment