
নতুন, পুরনো অনেক ছবিতেই তো দেখা যাচ্ছে নায়কের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে ঐশ্বর্য রাই বচ্চনের ঠোঁট! তার পরেও এমন দাবি কী করে করছেন নায়িকা?বলিউডে জোর গুজব, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে শ্বশুরবাড়িতে জোর ধমক খেয়েছেন ঐশ্বর্য। ধমকের মাত্রাটা কিছু বেড়েছে তাঁর এক জবানবন্দিতে, যখন তিনি ওই যৌনদৃশ্যগুলো ছেঁটে দেওয়া নিয়ে মৃদু আপত্তিও প্রকাশ করেন সংবাদমাধ্যমে। তার পরেই সাফাই গাওয়ার জন্য
এক সাক্ষাৎকারে এহেন কথা বলতে শোনা গেল বচ্চন-বউমাকে।ঐশ্বর্যর দাবি, আজ পর্যন্ত কোনও ছবিতেই তিনি নায়কদের চুমু খাননি। ছবি ধরে ধরে সেই হিসেব দিয়েছেন নায়িকা।“ব্রাইড অ্যান্ড প্রেজুডিস-এ আমার একটা চুমু খাওয়ার দৃশ্য ছিল। আমি পরিচালককে বলি, গুরিন্দর, এই দৃশ্যটা বাদ দাও! এটা তোমার ছবির চিত্রনাট্যে এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। গুরিন্দরও ছাড়বে না। শেষ পর্যন্ত শটটা এমন ভাবে নেওয়া হল যাতে মনে হয় আমরা চুমু খাচ্ছি! কিন্তু আদপে ওসব কিছুই ঘটেনি”, দাবি নায়িকার!“লীনা যাদবের শব্দ ছবিতেও আমার চুমু খাওয়ার দৃশ্য ছিল। সেখানেও একই ভাবে শটটা ম্যানেজ করা হয়। আসলে, আমার সব সময়েই এটা মাথায় থাকে যে লোকে এটা নিয়ে কী কী বলতে পারে! পাবলিক ফিগার বলে আমি এসব স্পর্শকাতর ব্যাপারে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না”, বলছেন ঐশ্বর্য।আরও একধাপ এগিয়ে নায়িকা জানিয়েছেন, ‘ধুম ২’ করার সময়েও তিনি এই ব্যাপারে সচেতন ছিলেন। সেই জন্য নকল হলেও যাতে চুমু বলে চোখে না লাগে, সেই জন্য ব্যাপারটাকে একটা সংলাপের মধ্যে রাখা হয়েছিল।শুধু দুটো ছবির চুমুর ব্যাপারে কিছু বলেননি ঐশ্বর্য! ‘জোশ’ ছবিতে চন্দ্রচূড় সিংকে খাওয়া তাঁর চুমু! আর, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ রণবীরকে কাপুরকে খাওয়া চুমু! ব্যাপারটা কী?
কোন দেশি সিনেমা আপনি সবচেয়ে বেশী উপভোগ করেন?
বিভাগ সমূহ
ব্লগ আর্কাইভ
জনপ্রিয় সংবাদ
-
হাসান ফুয়াদ পরিচালিত চলচ্চিত্র 'কাঁটা'তে জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন চলচ্চিত্রের নতুন দুই মুখ নবাগত নায়ক সাহিল পারভেজ, সুস্...
-
মধু চোপড়ার দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক।মেয়ের যে বিয়ে শব্দটাতেই অ্যালার্জি! কিন্তু বয়সও তো কম হলো না। ৩৫-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ...
-
জ্যাকি চ্যানের বাবা নাকি তাঁকে সব সময় বলতেন, ‘সিনেমার জন্য জীবনে কম পুরস্কার তো পেলে না। কিন্তু একটা অস্কার পাবে কবে?’ সে সময় বাবার এ...
-
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন প্রশ্ন শুনে এক ভক্তের ওপর রেগে আগুন হলেন তেলেগু অভিনেত্রী শ্রভা রেড্ডি। ক্ষোভের যেন বিস্ফোরণ ঘটালে...
-
মানুষ একবার জন্মায়। মৃত্যুর তার কাছে আসে একবারের জন্যেই। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা মৃত্যুর আগেই মারা গিয়েছেন। তাও আবা...
-
‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’ ছবিটি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন বলিউড নায়িকা রেখাকে নিয়েও একই রকম একটি দৃশ্যের কথা শোনা যাচ্ছে। ‘লাস্ট...
-
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। আর বিজয়ী হওয়ার পর থেকে আলোচিত চরিত্রে পরিণত হয়েছেন ট্রাম্পের পরিবারের সদ...
-
চলচ্চিত্রে অভিনয় করবেন তা কখনোই ভাবেন নি পরী মনি। সিনেমায় আসার আগে নাটকে কাজ করেছেন তিনি। এক কথায় কঠিন পথ পাড়ি দিয়ে এখন সাকিবের নায়ি...
-
১৯৯৮ সালে হলিউডের বিখ্যাত নির্মাতা একটি ছবি নির্মাণ করে ইতিহাস গড়েন। ‘টাইটানিক’ শিরোনামের সেই ছবির জন্য সেবার অস্কারে নামে পুরস্কারে...
-
কেরিয়ার শুরু করেছেন যাঁর সঙ্গে, তাঁকেই কিনা ভাল অভিনেতা মনে করেন না তিনি। কে এই অভিনেত্রী? কতখানি সত্য এই তথ্য? বলিউড অভিনেতা অভিনেত...
কখনই কাউকে চুমু খাইনি : ঐশ্বরিয়া
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment