জিটিভি'র তথ্য ও বিনোদনমূলক নিয়মিত আড্ডানুষ্ঠান 'এই সন্ধ্যায়' এ আজ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ সময়ের আলোচিত ফোক ফিউশন ব্যান্ড 'যাযাবর'র দুই ভোকাল ক্যাপ্টেন এবং প্রিন্স মামুন।
উক্ত অনুষ্ঠানে তারা তাদের সাম্প্রতিক সময়ের প্রকাশিত অ্যালবাম, টিভি প্রোগ্রাম, কাজের অভিজ্ঞতা ও আগামী পরিকল্পনা সম্পর্কে কথা বলবেন।শারমিন মিশু'র প্রানবন্ত উপস্থাপনায় আড্ডা ও গান থাকছে এই অনুষ্ঠানে।
সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি আজ ০৫ অক্টোবর বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে স্যাটেলাইট চ্যানেল জিটিভিতে প্রচারিত হবে।


No comments:
Post a Comment