সর্বশেষ সংবাদ

এবার পাক গায়কের অনুষ্ঠান বাতিলের দাবিতে সরব বিশ্ব হিন্দু পরিষদ

Now-the-singers-vocal-in-demanding-the-cancellation-of-the-Vishwa-Hindu-Parishad

 

পাকিস্তানি অভিনেতাদের পর এবার গায়কl আমানত আলির অনুষ্ঠান যাতে বাতিল করা হয়, এবার সেই দাবিতেই সরব হলো বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলl আগামী ৩০ সেপ্টেম্বর পাকিস্তানি গায়ক আমানত আলির অনুষ্ঠান করার কথা রয়েছেl সূত্রের খবর, পাকিস্তানি গায়ক আমানত আলির অনুষ্ঠান যাতে বাতিল করে দেয়া হয়, সে দাবিতেই বেঙ্গালুরু পুলিশকে চিঠি পাঠাল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলl


এদিকে, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ফিরে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনাl পাক অভিনেতা ফাওয়াদ খানের হয়ে ব্যাট ধরেন সাইফ আলি খানl তিনি বলেন, শিল্পীদের কোনো সীমানা হয় নাl পাশপাশি, ভারতে কে আসবে এবং কে যাবে, তার সিদ্ধান্ত সরকার নিক বলেও কার্যত মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে কটাক্ষ করেন সাইফl পাক অভিনেতাদের নিয়ে জল্পনা সুউর হতেই কার্যত দু’ভাগ হয়ে যায় বলিউডওl

অন্যদিকে, এমএনএস জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশ থেকে তারা কারো বিরোধিতা করছে নাl প্যারিস বা সিরিয়ায় যখন হামলা হয়, তখন সে বিষয়ে মুখ খোলেন পাক অভিনেতারাl অথচ, উরিতে হামলা চালিয়ে পর পর ১৮ জন জওয়ানকে নির্বিচারে হত্যা করল পাক মদতপুষ্ট জঙ্গিরা, তার নিন্দা একবারো করলেন না পাকিস্তানি অভিনেতারাl তাই এক্ষেত্রে শিল্প এবং সেই দেশকে প্রথিক করে দেখা যায় নাl এখানে ভারতই সবার আগে বলেও মন্তব্য করে এমএনএসl



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.