সর্বশেষ সংবাদ

বলিউড কিং কে? অক্ষয় না শাহরুখ?

Who is the King of Bollywood ? Not Akshay Shah Rukh ?

বলিউড তারকাদের নিয়ে বিতর্ক লেগেই থাকে। কে বড়, কে কার চেয়ে কতটা উজ্জ্বল! লড়াইটা বেশি জমে তিন খানের মধ্যে। তবে এর ভেতরে সম্প্রতি ঢুকে পড়েছেন আরও দুই তারকা। অক্ষয় কুমার ও হৃতিক রোশন। এবার বছর শেষের লড়াইটা হবে পাঁচ তারকার মধ্যে।


আমির খান, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মধ্যেই কয়েক বছর ধরেই চলছে এ লড়াই। সালমান ও আমির খান দুই বছর ধরে একের পর এক রেকর্ড গড়া ছবি উপহার দিয়েছেন। ফলে মূল লড়াই বাকি তিনজনের ভেতরে। এর মধ্যে পরপর দুটি ছবি, ‘ব্যাং ব্যাং’ ও ‘মহেঞ্জো দারো’ বক্স অফিসে সাড়া ফেলতে না পারায় পিছিয়ে পড়েছেন হৃতিক রোশন। বাকি থাকল দুই। অক্ষয় ও শাহরুখ। লড়াইটা এখন তাঁদের মধ্যেই চলছে।

যদিও ‘শাহরুখ’ নামেরই একটি জনপ্রিয়তা আছে। কিন্তু বক্স অফিসে আয়ের দিক থেকে অক্ষয় এখন বলিউডের বড় তারকা। অক্ষয় এখন বছরে তিনটি করে ছবি উপহার দিচ্ছেন। সেগুলো থেকে আয় হচ্ছে শাহরুখের তুলনায় বেশি। গত তিন বছরে শাহরুখ দিয়েছেন তিনটি ছবি—‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দিলওয়ালে’ ও ‘ফ্যান’। অন্যদিকে অক্ষয় দিয়েছেন ১০টি ছবি। সেগুলো হচ্ছে ‘আ সোলজার ইজ নেভার অব ডিউটি’, ‘ইটস এন্টারটেইনমেন্ট’, ‘দ্য শৌকিনস’, ‘বেবি’, ‘গাব্বার ইজ ব্যাক’, ‘ব্রাদার্স’, ‘সিং ইজ ব্লিং’, ‘এয়ারলিফট’, ‘হাউসফুল থ্রি’ ও ‘রুস্তম’।

আয়ের দিক থেকেও গত তিন বছরের হিসাবে অক্ষয়ের চেয়ে পিছিয়ে আছেন কিং খান শাহরুখ। সুতরাং সিনে পাড়ায় গুঞ্জন উঠতেই পারে—আসল কিং তাহলে কে! বলিউড লাইফ



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.