প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী-মডেল নার্গিস ফাখরি। তার ছয় লাখ রুপি হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা! পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নার্গিসের অভিযোগ, তার ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে ছয় লাখ রুপির কেনাকাটা করা হয়েছে। কিন্তু কার্ডটি তার কাছেই রয়েছে। এ ঘটনা তিনি সঙ্গে সঙ্গে ব্যাংকে জানান ও কার্ডটি বন্ধ করে দেয়া হয়।
'রকস্টার' অভিনেত্রী নার্গিস মঙ্গলবার রাতে মুম্বাই পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন। পুলিশের ধারণা, অপরাধী প্রথমে নার্গিস ফাখরির ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য চুরি করে। পরে তার অ্যাকাউন্ট থেকে ১৪বার ট্যানজেকশন করা হয়।
জুহু পুলিশের পরিদর্শক সুনিল ঘোষালকার বলেন, 'এই ক্রেডিট কার্ডটি কেবল অর্থ তোলার জন্য ব্যবহার করতেন অভিনেত্রী নার্গিস। কখনও কেনাকাটায় এটি ব্যবহার করতেন না তিনি। কিন্তু মোবাইল ফোনে ব্যাংক থেকে ট্র্যানজেকশন নোটিফিকেশন আসার পর তিনি জানতে পারেন, সমস্ত অর্থ কেনাকাটা বাবদ কেটে নেয়া হয়েছে।'
নার্গিসের ক্রেডিট কার্ডটি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের। ব্যাংকের তরফে জানানো হয়েছে, তারা সবসময় গ্রাহকদের সব তথ্য গোপন রাখে। মুম্বাই পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। তারা জানিয়েছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে ভুয়া ট্র্যানজেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে এবং অপরাধী পাকড়াও না হওয়া পর্যন্ত তদন্ত চলবে।


No comments:
Post a Comment