শাহরুখ জানিয়েছেন, ছবিটি করার সময় কাজলের অভিনয় দক্ষতা সম্বন্ধে জানার জন্য তাঁকে ফোন করেন আমির খান। কারণ, আমির কাজলের সঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন। তখন আমিরকে তিনি জানিয়েছিলেন, কাজল মোটেই ভালো অভিনেত্রী নন। শাহরুখের কথায়, ‘আমি আমিরকে মেসেজ করেছিলাম, কাজল খুবই বাজে, কাজের প্রতি ওর কোনো ফোকাস নেই। তুমিও কাজলের সঙ্গে কাজ করতে পারবে না।’
কিন্তু সেদিন বিকেলের মধ্যেই কাজলের পারফরম্যান্স দেখে তাঁর প্রতি ধারণা বদলে যায় শাহরুখের। ‘আমি সেদিন বিকেলেই আমিরকে ফোন করে বলেছিলাম, আমি জানি না এটা কীভাবে হলো, কিন্তু কাজল অনস্ক্রিন ম্যাজিক করতে পারে।’
তাঁদের আলাপ এভাবেই। তবে বন্ধুত্ব হতে একটু সময় লাগে। ‘বাজিগর’-এর সেট থেকেই বন্ধুত্ব হয় তাঁদের মধ্যে। সেটে কাজলকে বেশি কথা বলতে দেখে রেগে যান শাহরুখ। তাঁকে চিৎকার করে ‘শাট আপ’ বলেন তিনি। আর সেখান থেকেই শুরু বন্ধুত্বের। সেই বন্ধুত্ব অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন—আজও অটুট।
বলিউড ক্যারিয়ারে এই জুটি ‘বাজিগর’, ‘করন-অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘মাই নেম ইজ খান’-এর মতো অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।


No comments:
Post a Comment