সালমান শাহর মত জনপ্রিয়তা ঢালিউডের ইতিহাসে অন্য কোনো তারকা পাননি। এ নায়কের মৃত্যুর ১৮ বছর পরও সে রেশ কমেনি। বরং প্রজন্ম ভেদে জনপ্রিয়তা বেড়েই চলেছে।
ফেসবুকের চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে প্রায়শই ‘কেয়ামত থেকে কেয়ামত’ তারকাকে নিয়ে নানান ধরনের পোস্ট চোখে পড়ে। সিনেমা ও অভিনয়ের আলোচনার পাশাপাশি সমসাময়িক ঢালিউড-বলিউড তারকার সঙ্গে সালমানের তুলনাও থাকে। প্রিজমা অ্যাপস ব্যবহার করে শনিবার সালমানের ছবি প্রকাশ করেছেন এক ভক্ত। বাংলা চলচ্চিত্র গ্রুপে ছবিটি চোখে পড়ে।
ওই ছবিতে সালমানের সঙ্গে আছেন শাবনূর। জনপ্রিয়তার বিবেচনায় ঢালিউডের অন্যতম সফল জুটি এ দুই তারকা। ‘সুজন সাথী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভিতর আগুন’ চলচ্চিত্রে অভিনয় করেন এ জুটি। এছাড়া এ নায়কের অকালমৃত্যুতে বেশ কিছু সিনেমা আলোর মুখ দেখেনি।
সালমানের মৃত্যুর পর রিয়াজ, ফেরদৌসের সঙ্গে অনেক হিট সিনেমা উপহার দেন শাবনূর। কিন্তু স্মরণ করার বিবেচনায় সালমান-শাবনূর জুটিই দর্শক মনে আঁকা হয়ে গেছে।


No comments:
Post a Comment