সর্বশেষ সংবাদ

মাহিকে না, বুবলিকে চান শাকিব

 
Mahike-not-want-bubalike-Shakib

ঢালিউড কিং নবাগত বুবলির প্রেমে মজেছেন বললে বোধহয় ভুল বলা হবে না। একের পর এক ছবিতে বুবলিকে নায়িকা করছেন। ‘বসগিরি’, ‘শুটার’র পর এবার ‘আমার প্রতিজ্ঞা’র নায়িকা হিসেবে বুবলিকে চাইছেন। ছবির পরিচালক বদিউল আলম খোকন বুবলির কথা স্বীকার না করলেও মাহির বদলে অন্য নায়িকা চাওয়ার কথা স্বীকার করলেন।


পরিচালক বলছিলেন, ‘আমরা প্রথমে মাহির সাথে কথা বলেছিলাম। কিন্তু শাকিব নতুন নায়িকার ব্যাপারে বলল। শাকিবের সাথে নতুন নায়িকাদের রোমান্সকে গত ঈদে দর্শক বেশ সাদরে গ্রহণ করেছে। যেহেতু তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, অনেকগুলো ছবি একসাথে করা হয়েছে, তাই তার কথাটি বিবেচনা করছি।’

শাকিব খান বুবলির কথা বলেছেন— শোনা যাচ্ছে। খোকন বলেন, ‘শুধু বুবলি না আরো কয়েকজনের কথাও বলেছেন, দেখা যাক। আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারি নাই।’

‘ঢাকার কিং’র বুবলি প্রেমের বিষয়টি কিছুটা আঁচ করা গিয়েছিল ‘বসগিরি’র মহরতে। নতুন নায়িকা নেওয়াটা রিস্ক হয়ে গেল না এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘অপু বিশ্বাসও নতুন নায়িকা ছিলেন। তার সাথে কিন্তু আমি অর্ধশতাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছি। আমার মনে হয় বুবলির সাথেও আমার তেমন জুটি হবে।’

তবে বর্তমান ঢাকাই চলচ্চিত্রের একচ্ছত্র অধিপতির বুবলি প্রীতি কদিন থাকে সেটা বোঝা যাবে ‘বসগিরি’ ও ‘শূটার’ মুক্তির পরে। কারণ ছবিগুলো বক্স অফিসে মুখথুবড়ে পড়লে স্বাভাবিকভাবেই শাকিব তার সিদ্ধান্ত বদলাবেন। বলা হয় এক সময় শাবনূর ও পপিই তাকে তৃতীয় নায়ক থেকে টেনে তুলে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন। সেটা চূড়ান্ত রূপ লাভ করে অপু বিশ্বাস ও সাহারার সঙ্গে অভিনয়ে।  কিন্তু তাদের দুর্দিনে পাশে দাঁড়াননি শাকিব।

নভেম্বরে ‘আমার প্রতিজ্ঞা’র শুটিং শুরু হবে। কাহিনী ও চিত্রনাট্য লিখছেন কাশেম আলী দুলাল। ছবির সব কটি গানের কথা সুদীপ কুমার দীপের এবং সুর ও সঙ্গীতায়োজন আলী আকরাম শুভ’র। ২০১৭ সালের রোজার ঈদকে টার্গেট করে ছবিটি নির্মিত হবে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.