সর্বশেষ সংবাদ

কুমারীত্ব হারানো ও বিষণ্ণতার সঙ্গে যুদ্ধের গল্প শোনালেন কারা

 
Losing-virginity-and-who-read-the-story-of-the-battle-with-depression

‘এস্কোয়ার ম্যাগাজিন’ এর আসন্ন সেপ্টেম্বর সংখ্যার কভারের জন্য পোজ দিয়েছেন মার্কিন মডেল কারা ডেলেভিংনা। এই সংখ্যার কভারে সম্পূর্ণ নগ্ন ফটোশুট করেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী। আগামীকাল মুক্তি পাচ্ছে কারা অভিনীত ‘সুইসাইড স্কোয়াড’ ছবিটি। এই প্রসঙ্গে গতকাল একটি সাক্ষাৎকারে তিনি তার বিষণ্ণতার সঙ্গে যুদ্ধের গল্প শোনালেন।


কিশোরী কাল থেকেই তিনি বিষণ্ণ সময় পার করছেন বলে জানান সেই সাক্ষাৎকারে। বিষণ্ণতা কমানোর ওষুধে আসক্ত ছিলেন তিনি। তবে জানালেন, যেদিন তিনি এই ওষুধ বন্ধ করার কথা ভাবেন, সেই সপ্তাহেই তিনি তার কুমারিত্ব হারান।

কারা বলেন, ‘যে সপ্তাহে আমি কুমারীত্ব হারাই, নিজের সঙ্গে রীতিমত যুদ্ধ করতে হয় আমাকে। হাসি এবং কান্নার সঙ্গে যুদ্ধ করেছি আমি। এতে আমার বিষণ্ণতা কমেনি, বরং আমি আবিস্কার করি আমি ঔষুধে আসক্ত হয়ে যাচ্ছি। এরপর থেকে আমি ঔষুধকে ঘৃণা করি। তাদের মতের সঙ্গে আমি মেলাতে পারিনা।’

কারা জানান, তার যখন ১৬ বছর বয়স তখন তার বিষণ্ণতার অসুখ ধরা পড়ে। তখন থেকেই তিনি ওষুধে আসক্ত হওয়া শুরু করেন। এসময় স্কুলের পড়াশোনার চাপে একসময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হন।

এই প্রসঙ্গে কারা বলেন, ‘আমি আতহত্যা করতে চলেছিলাম। আমি বিষন্নতার সঙ্গে আর পারছিলাম না। আমি বুঝতাম আমি কত ভাগ্যবতী যে আমার জীবনে অর্থসংক্রান্ত কোন সমস্যা ছিল না। কিন্তু তারপরেও আমি নিজেকে মেরে ফেলতে চাইতাম। এই কারণে আমি খুব অনুতপ্ত ছিলাম। নিজেকে ঘৃণা করতাম এবং একপর্যায়ে এটি একটি চক্রে পরিণত হয়। আমি কিছুতেই বেঁচে থাকতে চাইতাম না। আমি আমার দেহের প্রতিটি কোষ ধ্বংস করতে চাইতাম।’

তবে তিনি জানালেন, তিনি এখন নিজেকে ভালবাসতে শুরু করেছেন। বর্তমানে তার প্রেমিকা সেইন্ট ভিনসেন্টের সঙ্গে সম্পর্কের পর থেকে সুস্থ জীবনযাপন করছেন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.