কখনও তাদের প্রেম নিয়ে আলোচনা হয়, কখনও বা আলোচনায় উঠে আসে তাদের বিচ্ছেদ। প্রেমের সর্ম্পক নিয়ে বিরাট বরাবরই সব্ক থাকলে আনুশকা এ নিয়ে খুব বেশি মুখ খোলেননি। তকে এবার বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন নায়িকা। কেন বিরাটের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তিনি নীরব থাকতে পছন্দ করেন, জানালেন সে কথাও।
নায়িকা বলেন, 'কারও সঙ্গে ডেট করলে, তার সঙ্গে দেখা করাটা তো স্বাভাবিক। সেটা নিয়ে কানাঘুঁষা হয় কীভাবে? অভিনেত্রী হিসেবে আমি সেরা পারফরম্যান্স দিলেও খবরের হেডলাইনে আসে আমার ব্যক্তিগত সম্পর্ক।'
সর্ম্পক নিয়ে প্রশ্নে মিডিয়ার ওপর রাগে ফেটে পড়েছেন অনুশকা। 'সুলতানে'র নায়িকা জানিয়েছেন, তাকে স্কুলছাত্রের মতো প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, কীভাবে বিরাটের সঙ্গে দেখা হয়েছিল?
অনুশকার কথায়, 'অভিনেতারা সকলের সঙ্গে কথা বলেন না। দূরত্ব রেখে চলেন। কিন্তু আমি সকলের সঙ্গে কথা বলতে ভালবাসি। তার মানে এই নয়, সকলে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যা খুশি প্রশ্ন করবেন। তাই এ ব্যাপারে কোনও কথাই বলব না বলে ঠিক করেছি।'


No comments:
Post a Comment