সর্বশেষ সংবাদ

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যাচ্ছেন মাহি

 
Family-leaves-for-London-to-attend-Mahi

‘হারজিৎ’ ছবির শুটিংয়ের জন্য হানিমুন বাদ দিয়ে কাজে ব্যস্ত থেকেছেন মাহি। আবার ছবির শিডিউল জটিলতার কারণে শুটিং পিছিয়েছে সেপ্টেম্বরের ১৫ তারিখ। ফলে মাহির হাতে এসেছে কিছুটা অবসর। এই হঠাৎ অবসরে আগামীকাল লন্ডনে উড়াল দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী, শ্বশুরবাড়ির পরিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে। ঈদের আগেই ঢাকা ফেরার কথা রয়েছে তাঁর।


‘হারজিৎ’ ছবির পরিচালক বদিউল আলম খোকন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার এই ছবিতে মাহি ছাড়া আরো কাজ করছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি ইদানীং কয়েকটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত, তাই ছবির শুটিং ঈদের পর ১৫ সেপ্টেম্বর থেকে করব।’

মাহির বিষয়ে খোকন বলেন, ‘বিয়ের পর থেকেই মাহির তো হানিমুনে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার এই ছবির শুটিংয়ের জন্য সে যেতে পারছিল না। মাহিকে বলেছি তুমি ঘুরে আসতে পার, তবে ঈদের পরের দিন চলে আসতে হবে। মাহিও আমাকে কথা দিয়েছে চলে আসবে। আমি তাকে বিশ্বাস করি, কারণ ছবির শুটিংয়ের জন্য সে তার হানিমুন বাদ দিয়েছে। চলচ্চিত্রের প্রতি একজন শিল্পীর যতটা সিনসিয়ারিটি থাকা দরকার, মাহির মধ্যে আমি তা দেখেছি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাহির স্বামী অপু এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যাচ্ছি। ঈদের আগেই দেশে ফিরব। ঈদের পর ওর (মাহি) একটা ছবির কাজ আছে। সেটা শেষ করে হানিমুনে আমেরিকা যাওয়ার ইচ্ছে আছে আমাদের।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.