সর্বশেষ সংবাদ

দিনে ১০০ সিগারেট, ৩০ কাপ কফি

 
100-cigarettes-a-day-30-cups-of-coffee

শাহরুখ খানের সিগারেট ও কফি প্রীতির কথা অনেকেই জানেন। তবে ধোঁয়া আর পানীয়তে একসময় কতটা আসক্ত ছিলেন তা বেশিরভাগ ভক্ত ও দর্শকই জানেন না।


‘বিজনেস অব সিনেমা’ মনে করিয়ে দিল পুরনো দিনের কথা। ২০১১ সালে এক সাক্ষাৎকারে নিজের বদ অভ্যাসের কথা জানিয়েছিলেন ‘ফ্যান’ অভিনেতা। সে সময় কিং খান জানান শুটিংয়ের সময় ভীষণ টেনশনে থাকেন তিনি। তাই ফাঁকে ফাঁকে একের পর সিগারেট ও কফির কাপ ‍ওঠে হাতে। বিষয়টি এতটাই ভয়াবহ যে, কোনো কোনো দিন শাহরুখ ১০০টি সিগারেট পোড়াতেন, আর ৩০ কাপের বেশি কফি পান করতেন।

শাহরুখ আরো জানান, তিনি বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করেন। তবে কোনোসময়ই খাবার নষ্ট করেন না। তিনি মনে করেন খাবার আল্লাহর দান। নষ্ট করা উচিত নয়। আরো জানান, মা ও বাবার রান্না করা খাবার তার সবচেয়ে বেশি পছন্দ। ২৬ বছর বয়স পর্যন্ত মা তাকে নিজ হাতে খাইয়ে দিতেন।

২০১৫ সালে শাহরুখ জানিয়েছিলেন, তিনি সিগারেট ছেড়ে দিচ্ছেন। কিন্তু এরপরও বিভিন্ন সময়ে তাকে ধূমপানরত অবস্থায় দেখা গেছে। অনেকের মতে, সিগারেট পুরোপুরি না ছাড়লেও আগের চেয়ে কম গ্রহণ করেন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.