সর্বশেষ সংবাদ

হরিয়ানার লড়াকু কুস্তিগির সুলতানের কাছে হেরে যাবে দক্ষিণের কাবালি?


তবে কি হরিয়ানার লড়াকু কুস্তিগির সুলতানের কাছে হেরে যাবে দক্ষিণের কাবালি? অনেক বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন সে রকমই।


সালমান খানের সুলতান জ্বরে যখন কাঁপছে বলিউড তখনই অকস্মাৎ কাবালি ঝড়। শোনা যাচ্ছিল তামিল সুপারস্টার রজনীকান্তর এই ছবি ছাড়িয়ে যেতে পারে সুলতান-এর আয়ের রেকর্ডও। কিন্তু সিনেমা বাণিজ্যবিষয়ক অনেক বিশেষজ্ঞরাই এখন বলছেন সম্ভবত ‘না’।

রজনীকান্তর এই ছবি নিয়ে যতই আওয়াজ উঠুক শেষ পর্যন্ত সুলতান-এর ব্যবসায়িক সাফল্য ছাড়িয়ে যেতে পারবে না কাবালি। এমনকি তাঁরা মনে করছেন, সুলতান-এর বক্স অফিস সাফল্যে তেমন কোনো প্রভাবও ফেলতে পারবে না কাবালি। এর পেছনে যুক্তিও দেখিয়েছেন তাঁরা। তামিল ভাষায় সাড়া ফেললেও রজনীকান্তর ছবি হিন্দি সংস্করণে প্রায় মুখ থুবড়ে পড়েছে। এমনকি তাঁর বহুল সাড়া জাগানো ছবি রোবটও হিন্দি সংস্করণে বক্স অফিসে বড় ঝড় তুলতে পারেনি।

দেখা যাক শেষ পর্যন্ত সুলতান আর কাবালির লড়াইটা কোথায় গিয়ে থামে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.