একাধিক বিয়ে? কেন নয় বলুন তো? হতেই তো পারে। হলে আপত্তি কোথায়? হুম! এমনটাই মত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের।
বলিউডে প্রথমে আদিত্য পাঞ্চোলি, এর পর অধ্যয়ন সুমন, আর সম্প্রতি হৃত্বিক রোশনের সঙ্গে নাম জড়িয়েছে কঙ্গনার।
হৃতিকের সঙ্গে সম্পর্কের জল তো আদালত পর্যন্তও গড়িয়েছে।
রোববার ডিজাইনার মানব গঙ্গওয়ানির পোশাকে র্যাম্পে হাঁটলেন কঙ্গনা। সেখানেই তিনি বলেন, মানবের সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। আমার প্রথম বিয়ের পোশাক তো ওই ডিজাইন করবে।
এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, 'প্রথম বিয়ের পোশাক' মানে কি। একাধিক বিয়ে করতে চান?
উত্তরে তিনি বলেন, কেন নয় বলুন তো? আমার মনে হয়, যদি একটা বিয়ে করতে পারি, তা হলে পরে একের বেশি বিয়েও করতে পারব।

No comments:
Post a Comment