ঢাকাই চলচ্চিত্রের উঠতি নায়িকা মিষ্টি জান্নাতকে অপহরণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোনে তাকে এ হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মিষ্টি।
তবে এবিষয়ে এখনও থানায় জিডি করেননি তিনি। শিগগিরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন নায়িকা। এবিষয়ে মিষ্টি জানান, বেশ কিছুদিন হলো অজ্ঞাত নম্বর থেকে তাকে অপহরণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে। তাকে হয়তো কেউ অনুসরণ করছে বলেও নায়িকার ধারণা। তার কাছে চাঁদাও দাবি করা হয়েছে বলে জানিয়েছেন মিষ্টি। আতংকিত নায়িকা র্যাব ও পুলিশের সহযোগিতাও নিয়েছেন। এসব কারণে ঠিকভাবে চলাফেরাও করতে পারছেন না তিনি। সব সময় মনের ভেতর ভয় কাজ করে বলে জানিয়েছেন মিষ্টি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার রানী’ ও ‘তুই আমার’ চলচ্চিত্র দু’টি নিয়ে। এছাড়া মিষ্টি অভিনীত প্রথম সিনেমা ছিল 'লাভ স্টেশন'। এছাড়া 'চিনিবিবি' নামের আরো এক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

No comments:
Post a Comment