সর্বশেষ সংবাদ

যে কারণে আলাদা থাকছেন শিল্পা-রাজ

 

চলতি বছরে ভাঙনের সুরে করুণ হয়ে আছে বলিউড। একের পর এক বিচ্ছেদের খবর পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছেন পাঠক। আগামী দিনগুলোতে কি একই ধরনের খবর শুনতে হবে—এ রকম শঙ্কাও রয়েছে অনেকের মনে। এই শঙ্কাকে বাস্তবে পরিণত করে ফেলতে পারেন —শিল্পা শেটি ও রাজ কুদ্রা। কারণ, বর্তমানে আলাদা থাকছেন তারা।


আলাদা থাকার কথা অস্বীকার করেননি শিল্পা বা রাজ। তবে এটা বিবাহ বিচ্ছেদের আলামত নয় বলেই দাবি তাদের। রাজ জানিয়েছেন, ইদানিং নিজের অফিসেই বেশিরভাগ সময় থাকছেন তিনি। কারণ, দিনে ২০ ঘণ্টার মতো কাজ করতে হচ্ছে তাকে। তাই অফিসটাকেই আপাতত বাড়ি বানিয়ে নিয়েছেন। এ কথা অনুযোগের সুরে তার বন্ধুদের জানান শিল্পা। আর এরপর থেকেই গুঞ্জন, বিবাহ বিচ্ছেদের পথে আগাচ্ছেন তারা।

তবে রাজের এই কাজের চাপের অজুহাতের ব্যাপারে গুঞ্জনকারীদের দাবি, এর আগে যত চাপই থাকুক না কেন‚ রাজ তাদের বিলাসবহুল বাড়ি 'কিনারা'তে ফিরে গেছেন তিনি। ২০০৯ সালে রাজ কুন্দ্রকে ভালোবেসে বিয়ে করেন শিল্পা। ভিহান রাজ কুন্দ্র নামে তাদের চার বছর বয়সী পুত্রসন্তান রয়েছে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.