কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব কন্যা সন্তানের বাবা হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর 3টায় তার স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
কন্যা সন্তানের পিতা হওয়ায় রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সুস্থ থাকার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।রেলমন্ত্রীর সন্তান সম্ভাবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শুধু রাজনীতির পেছনে ছুটে চলা রেলপথ মন্ত্রী তাঁর জীবনের ৬৭টি বসন্ত অতিক্রম করে বিগত ২০১৪ সালের ৩১ অক্টোবর জেলার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন। তাঁর ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করে। আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের হকের ৬৯ তম জন্মদিনে তাঁর পরিবারে আরো এক নতুন অতিথির আগমনের মধ্য দিয়ে এ দিনটি আরও আনন্দঘন হয়ে উঠবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রীর নেতা-কর্মী, ভক্ত ও সমর্থকরা।


No comments:
Post a Comment