সর্বশেষ সংবাদ

নিকোল কিডম্যান এক পাকা জুয়াড়ি

সে একটা পাকা জুয়াড়ি’। অভিনেত্রী নিকোল কিডম্যানকে নিয়ে স্বয়ং ঘরের মানুষ এ কথা বলেছেন। স্বামী কেইথ আরবানের এই মন্তব্যকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন কিডম্যান। 


তবে নিজের সম্পর্কে জানিয়েছেন, টাকাপয়সার ব্যাপারে তিনি খুবই সতর্ক। বাজি ধরলেও তা ধরেন ‘খুব অল্প’ টাকায়।

কেইথ বলেছেন, ‘সে পাকা আর সুশৃঙ্খল।’ আর নিজের সম্পর্কে কিডম্যান বলেন, ‘খুব একটা পাকা কিন্তু আমি নই। টাকাপয়সা কম বলে বাজিও ধরি অল্প টাকায় এবং জিতে যাই।’

আগামী মাসে প্রকাশিত হতে যাচ্ছে কেইথ আরবানের নবম গানের অ্যালবাম ‘রিপকড’। এক অনুষ্ঠানে সেটা নিয়েও কথা বলেছিলেন এই দুই শিল্পী। কিডম্যান জানান, অ্যালবামটা দারুণ হয়েছে। তিনি বলেন, ‘গানগুলো আমি আগেই শুনেছি। অ্যালবামে যে গানগুলো যাচ্ছে না, সেগুলোও শুনেছি। এটুকু অন্তত বলতে পারি, সে অনেক মমতা নিয়ে গানগুলো করেছে। গানের প্রতি তাঁর ভালোবাসা আমাকে মুগ্ধ করে।’ টাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.