সর্বশেষ সংবাদ

মাহির ভেরিফাইড ফেসবুক পেজ বেদখল, ভিডিও

ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি কমবেশি প্রত্যেক তারকারই ফেসবুক পেজ থাকে। তারকারাই নিজ নিজ পেজগুলো অপারেট করেন। নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন। 

 মাহির ভেরিফাইড ফেসবুক পেজ বেদখল
 অভিনেত্রী মাহিয়া মাহিরও একটি ভেরিফাইড পেজ আছে। যার লাইক সংখ্যা ৭ লাখ ৭৩ হাজারেরও বেশি। পেজটি বছর দুয়েক আগে খোলা। প্রথম বছর মাহি নিজেই পেজটি অপারেট করেছেন কিন্তু গতবছর থেকে পেজটি হাতছাড়া হয়ে যায়। এখন পেজটি কে চালায়, সেটি মাহিও জানেন না! 
তবে এটুকু বললেন, ‘লাস্ট একবছর ধরে অ্যাডমিনশিপটা আমার কাছে নেই। আমি জানি না পেজটি কারা চালায়। আমি দেখি যে প্রায়েই অন্যান্য নিউজ শেয়ার করা হয়। আমার নিউজ থাকে না। অনেকে প্রশ্ন করেছে, আমার নিউজগুলো পেজে কেন থাকে না। কারণ আমি কোনো নিউজ পেজে আপলোড করতে পারি না। এটা খুবই দুঃখজনক একটা বিষয়।’
তিনি আরও বলেছেন, ‘আমার আইডিতে এমন কেউ যদি থেকে থাকেন যে এটা কীভাবে রিকোভারি করা যায় এটা। যদি কেউ জেনে থাকেন আমাকে হেল্প করবেন।’
জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, শুরু থেকেই মাহির ফেসবুক পেজটি তারা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির নানা ধরনের প্রচার প্রচারণায় পেজটিকে ব্যবহার করে আসছে তারা। বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার আইটি ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করছে মাহির ভেরিফায়িড পেজটি। 
তবে, পেজটিতে নিজের নিয়ন্ত্রণ না থাকায় এবার চটেছেন মাহি। জাজ-মাহি সম্পর্কের ফাটলের জের ধরে মাহিকে পেজের অ্যাডমিন থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে মনে করছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে বাংলামেইলকে মাহি আরো বলেন, ‘আমি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে চাই না। আমার পেজটি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে চাই। এর জন্য খুব শিগগিরই ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো। আপাতত আমি আমার ভক্তদের জানিয়ে দিতে চাই, পেজটি আমার হাতে নেই। এর যে কোন পোস্টের কোন দায় দায়িত্ব আমি নিবো না।’

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.