সর্বশেষ সংবাদ

মুক্তপ্রেমের গল্প ‘লাভ গেম’

পর্দায় তেমন চাঞ্চল্যকর কিছু দেখাবার নেই আর। তারপরও ‘লাভ গেম’ চঞ্চল করবে দর্শকদের। কারণ প্রেমাবদ্ধ একজন নারীর মুক্তপ্রেমের এই গল্পটি বলিউড পরিচালক বিক্রম ভাটের নিজ জীবনের।

মুক্তপ্রেমের গল্প ‘লাভ গেম’

 তাঁর প্রেমিকাকেই যেন দেখা যাবে এই ছবিতে। ব্যক্তিগত জীবনের গল্প নিয়ে নতুন ছবি ‘লাভ গেম’ নির্মাণ করেছেন তিনি। 
বিক্রম ভাট সাংবাদিকদের জানান, ‘লাভ গেম’ আমার জীবনেরই গল্প। ছবির গল্পের মতোই এক প্রেমিকা ছিল তাঁর। তাঁকে খুব কাছে থেকে দেখেছি। তিনি বলেন, ‘নির্মাতারা প্রস্তুত না হলেও ইন্টারনেট আর ডেটিং সাইটের এই যুগে দর্শক আরও দুঃসাহসী সব গল্পের ছবি দেখতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘সিনেমার সেন্সরের বদলে এখন দরকার একটি কমিটি। যারা, ছবিটি দেখা যাবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে দর্শকদের সহায়তা করবেন। শুধু ‘সহিংস’, ‘খারাপ ভাষা’, ‘অশ্লীল’, ‘নগ্নতা’ এসব বিভাগে ছবিগুলোকে ভাগ করবেন তাঁরা। ছবি দেখার সিদ্ধান্ত নেবেন দর্শক। পোস্টারে শুধু উল্লেখ থাকবে কোন ধরনের ছবি। লোকে ইচ্ছে হলে দেখবে, ইচ্ছে না হলে দেখবে না।’
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাবে ‘লাভ গেম’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারা আলিশা। এ ছাড়া আরও অভিনয় করেছেন পত্রলেখা ও গৌরব আরোরা। এর আগে বিক্রম ভাট ‘১৯২০ ’, ‘হন্টেড’, ‘আখে’র মতো ছবি নির্মাণ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.